সিলেটে উপ নির্বাচন স্থগিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সিলেটে উপ নির্বাচন স্থগিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৪ ০৬:৩৭:৫৯ পূর্বাহ্ন

সিলেটে উপ নির্বাচন স্থগিত

ছবি: সংগৃহীত


আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট জেলা পরিষদ ও বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলমান কারফিউয়ের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশরাফুল আলম ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, সিলেট জেলা পরিষদের ৬ ও ১২ নং সাধারণ দুটি ওয়ার্ড ও বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নসহ স্থানীয় সরকারের ২২৩টি পদে আগামী ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। কারফিউ উঠে গেলে ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তারিখে ভোটগ্রহণ করতে পারে 

গত ১১ জুলাই প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার শুরু করেন। এক্ষেত্রে ১৫ দিন তারা প্রচারের সময় পেয়েছিলেন। নতুন তারিখ হলে তাদের প্রচারের সময় বাড়তে পারে। নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ  হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন