কালিয়াকৈরে শিক্ষককে মা র ধ রে র অ ভি যো গে যু ব দ ল নেতা ব হি ষ্কা র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

কালিয়াকৈরে শিক্ষককে মা র ধ রে র অ ভি যো গে যু ব দ ল নেতা ব হি ষ্কা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১১:১৪:৫৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে শিক্ষককে মা র ধ রে র অ ভি যো গে যু ব দ ল নেতা ব হি ষ্কা র

ছবি : সংগৃহীত


গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শাখার সহকারী শিক্ষক বশির উদ্দিনের ওপর হামলার অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ ইসলাম রনিকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার  করা হয়েছে।

গতকাল রবিবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

চিঠিতে আরো বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না।

যুবদলের দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

জানা যায়, গতকাল রবিবার সকালে কালিয়াকৈরের চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শাখার সহকারী শিক্ষক বশির উদ্দিনকে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে স্কুলের অফিস থেকে টেনেহিঁচড়ে বের করে বেদম মারধর করে গুরুতর আহত করা হয়। এ সময় স্কুলে প্রাক্তন ছাত্র রিজভি আহমেদ রাজিব শিক্ষক বশির উদ্দিনকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেদম মারধর করা হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে শিক্ষক বশির উদ্দিন ও শিক্ষার্থী রাজীভী আহমেদ রাজীবকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক