আলোচিত ছা ত্র লী গ নেত্রী নিশি গ্রে প্তা র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

আলোচিত ছা ত্র লী গ নেত্রী নিশি গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ১০:১৮:০৪ পূর্বাহ্ন

আলোচিত ছা ত্র লী গ নেত্রী নিশি গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১২ জানুয়ারি) রাত ৩টার দিকে জেলার দেবহাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানার ওসি হজরত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নিশি দেবহাটা উপস্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অবস্থান করছেন। পরে সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর নিশিকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি। তিনি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. ইয়াসিনকে মারধরের ঘটনায় আলোচনায় আসেন নিশি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক