জাফলংয়ে ৬৭টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বি চ্ছি ন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

জাফলংয়ে ৬৭টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বি চ্ছি ন্ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ০৯:১০:০৬ অপরাহ্ন

জাফলংয়ে ৬৭টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বি চ্ছি ন্ন

ছবি: নিজস্ব


সিলেটের জাফলংয়ে অবৈধ পাথর ক্রাশার মেইলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু করেছে যৌথবাহিনী। বুধবার( ১৮ জুন ) দুপুর ১২ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার জাফলং এলাকার বিভিন্ন অবৈধ পাথর ক্রাশার মেইলে এ অভিযান চালানো হয়।

এ সময় যৌথবাহিনীর উপস্থিততে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে টাক্সফোর্সের অভিযানে জাফলংয়ে ৬৭ টি পাথর ভাঙ্গার ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । এসব ক্রাশার মেইলের বিদ্যুৎ মিটার খুলে নেওয়া হয়েছে। 

এর আগে সিলেটের পরিবেশবান্ধ পর্যটন বিকাশ ও পরিবেশ ভারসাম্য রক্ষার নির্দেশ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।  বিদ্যুৎ বিভাগ,পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ, বিজিবি ও পুলিশ সদস্যর সমন্বিত টাক্সফোর্সের অভিযান পরিচালনা হয়।অভিযানে অংশ নেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন ,জাফলংয়ের বিভিন্ন এলাকায়  ৬৭ টা অবৈধ পাথর  ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় মিটার গুলো খুলে নেওয়া  হয়েছে।অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান  কার্যক্রম চলমান থাকবে।কোনভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪