গোলাপগঞ্জে গৃহবধূর লা শ পুকুর থেকে উ দ্বা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

গোলাপগঞ্জে গৃহবধূর লা শ পুকুর থেকে উ দ্বা র

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ১১:১৩:৩২ অপরাহ্ন

গোলাপগঞ্জে গৃহবধূর লা শ পুকুর থেকে উ দ্বা র

ছবি : সংগৃহীত


গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামে একটি পুকুর থেকে সাবিনা বেগম নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ লাশটি উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়। নিহত গৃহবধু সাবিনা বেগম উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের আনুর মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগলা গ্রামের মাষ্টার শওকত আলীর পরিত্যক্ত পুকুরে হঠাৎ গৃহবধুর লাশটি দেখতে পান এলাকাবাসী। তাৎক্ষণিক বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশটি উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।

গৃহবধু সাবিনা বেগমের ভাই দোলাল মিয়া জানান, আমার বোন আমাদের বাড়িতে ঈদের বেড়ানিতে আসছিলেন। আজ সকালে আমার বোন জামাই আনুর মিয়া আমার বোনকে তার বাড়ি নিয়ে আসেন। একটু আগেই শুনলাম আমার বোনের লাশ বাগলায় পাওয়া গেছে। আমরা ধারণা করছি আমার বোন জামাই আনুর মিয়া আমার বোনকে মেরে এখানে ফেলে রেখে গেছে। আমি আমার বোনের হত্যার বিচার চাই। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪