জকিগঞ্জে দু*র্ঘটনা : আ*হত শিশুর মৃ*ত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

জকিগঞ্জে দু*র্ঘটনা : আ*হত শিশুর মৃ*ত্যু

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০২:৩৪:২০ অপরাহ্ন

জকিগঞ্জে দু*র্ঘটনা : আ*হত শিশুর মৃ*ত্যু

ছবি: নিজস্ব


সিলেট-জকিগঞ্জ মহাসড়কে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত তিন মাস বয়সী শিশু আব্দুল্লাহ আল মুরসালিন মারা গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু মুরসালিন ছাব্বির আহমদের ছেলে।

এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন অফিস বাজারের দক্ষিণ পাশে বর-কনে বহনকারী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান টমটমচালক শাহাব উদ্দিন সাবু (৪৫)। তিনি উপজেলার বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা (রাড়িগ্রাম) গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা বর, কনে ও বরযাত্রীদের কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এর মধ্যে গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪