গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০২:৪২:০৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

ছবি: নিজস্ব


'স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি-এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি'র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। শিশুদের সঠিক মানুষ হতে হলে ভালোভাবে পড়ালেখা করতে হবে। সরকার শিশুদের পড়ালেখার জন্য শিক্ষাবৃত্তির পাশাপাশি নানা উপকরণ বিনামূল্যে দিচ্ছে। তাই অভিভাবকরা শিশুদের কাজে না দিয়ে বিদ্যালয়মুখী করতে হবে। জোর করে কোনো শিশুকে কাজে পাঠানো যাবে না। এটা দণ্ডনীয় অপরাধ। শিশুশ্রম প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার, সমাজ, প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি'র ম্যানেজার শেলি তেরেজা কস্তা'র সভাপতিত্বে ও শিশু সুরক্ষা কর্মকর্তা দিপঙ্কর জেত্রা'র সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান, আলীরগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও শিক্ষক নূরুল হুদা, পরগনা উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিত বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান শেষে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে শিশুশ্রমের আওতাভুক্ত ১০টি পুনরায় স্কুলগামী ইচ্ছুক শিশুদের পরিবারকে ১৮ হাজার টাকা করে সহযোগিতা করা হয়। ওই ১০টি শিশু পুনরায় স্কুলগামী হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪