সিলেটে ট্রাক চা পা য় চিকিৎসক জেসির মৃ ত্যু : সেই চালক গ্রে ফ তা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সিলেটে ট্রাক চা পা য় চিকিৎসক জেসির মৃ ত্যু : সেই চালক গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৪:৩৮:৩৯ অপরাহ্ন

সিলেটে ট্রাক চা পা য় চিকিৎসক জেসির মৃ ত্যু : সেই চালক গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


সিলেট নগরীতে ৮ জুন রিকশায় ধাক্কা দিয়ে এক নারী চিকিৎসক নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত মো. আব্দুল কাদির (৩৯) মোগলাবাজার থানার করিমপুর গ্রামের মো. দরছ আলীর ছেলে এবং বর্তমানে সিলেটের বাদামবাগিচা এলাকার ৪০/২ নং বাসায় ভাড়া থাকতেন। 

জানা যায়, ৮ জুন নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্টে দ্রুতগতির একটি ট্রাক ওই রিকশাকে ধাক্কা দিলে রহিমা খানম জেসি (৩২) নামের এক চিকিৎসক  গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তবে বিকাল ৩টার দিকে তিনি মারা যান। নিহত চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন এবং দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪