বিশ্বনাথে আমজদ উল্লাহ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

বিশ্বনাথে আমজদ উল্লাহ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৬:২৫:৫৬ অপরাহ্ন

বিশ্বনাথে আমজদ উল্লাহ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বিশ্বনাথ উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কলেজ হলরুমে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা ও শিক্ষা সামগ্রীগুলো বিতরণ করা হয়।

ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বাসিতের সঞ্চালনায় সভাপতি মোঃ মনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ময়নুল হক। প্রধান অতিথি এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার নির্দেশে শিক্ষাসামগ্রী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য প্রভাষক মোনায়েম খান, কলেজ অধ্যক্ষ মোঃ নেছার আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমেদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, মামুন আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মুত্তাকিন, লায়েক আহমদ, তাজুল ইসলাম, সালেহ আহমদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জাকির, ফাহিম আহমদ, ছাইম উদ্দিন  সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪