সিলেট সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন বাবুর্চি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সিলেট সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন বাবুর্চি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ১০:০০:১৩ পূর্বাহ্ন

সিলেট সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন বাবুর্চি

ছবি : সংগৃহীত


সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের অজুহাতে প্রাথমিক চিকিৎসা দেন একজন সহকারী বাবুর্চি। এমন দৃশ্যের দেখা মিলেছে সম্প্রতি।

গত সোমবার (১৬ জুন) বিকেলে কমপ্লেক্সে সরেজমিনে গেলে দেখা যায়, এক নারী রোগির হাতে ব্যান্ডেজ দিচ্ছেন আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া সহকারী বাবুর্চি সুফি মিয়া। পাশে বসে ছিলেন মেডিক্যাল অফিসার ডা. মনোতোষ রঞ্জন চন্দ।

সুফি মিয়া বলেন, ‘জনবল সংকটের কারণে আমাকে ওয়ার্ড বয়ের কাজ করতে বলা হয়েছে। ওয়াশ করি। প্রয়োজনে ব্যান্ডেজ দিই। সেলাই হলে ডাক্তার স্যার করে দেন সাথে আমিও থাকি।’

ডা. মনোতোষ সংবাদমাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উনি শুধু ব্যান্ডেজ দিয়েছেন। লোকবলের অভাবে আমরা কিছু কাজ ভাগ করে নিতে বাধ্য হচ্ছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপী দাস বলেন, ‘জনবল সংকটের কারণে বাবুর্চি দিয়ে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দেই।’ একজন বাবুর্চি দিয়ে চিকিৎসা সেবা দিতে পারেন কি না-এমন প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি।

এদিকে, জনগণের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থায় এমন চিত্র উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয়রা।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪