সহপাঠীকে ধ*র্ষণের অভিযোগে শাবির দুই ছাত্র আ*টক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সহপাঠীকে ধ*র্ষণের অভিযোগে শাবির দুই ছাত্র আ*টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০২:৩৮:০৩ অপরাহ্ন

সহপাঠীকে ধ*র্ষণের অভিযোগে শাবির দুই ছাত্র আ*টক

ছবি : সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে তার দুই সহপাঠীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।

আটককৃত শিক্ষার্থীরা হলেন- শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থ। তারা শাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ধর্ষণের লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মে সন্ধ্যায় সহপাঠী শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থের সঙ্গে শহরে কনসার্ট দেখতে যাচ্ছিলেন ওই ছাত্রী। কনসার্টে যাওয়ার পূর্বে তারা ওই ছাত্রীকে সুরমা এলাকার একটি মেসে নিয়ে যান। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণ করেন আদনান এবং পার্থ। তারা ঘটনার ভিডিও এবং মেয়েটির নগ্ন ছবিও ধারণ করেন। পরে ওই ভিডিও ও নগ্ন ছবি দেখিয়ে আদনান এবং পার্থ ভুক্তভোগী শিক্ষার্থীকে নিয়মিত ব্ল্যাকমেইল করছিলেন। ঘটনা কাউকে জানালে ভিডিও ও ছবি অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেন তারা।

বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ করলে প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ আদনান এবং পার্থকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যায়। এরপর প্রক্টরের সঙ্গে আলোচনা শেষে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর হক দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এখনো মামলা দায়ের হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পেয়েছি আমরা। বর্তমানে অভিযুক্তরা পুলিশ হেফাজতে আছে। মামলার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪