গোলাপগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০৫:০২:১৬ অপরাহ্ন

গোলাপগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। 

উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারী কমিটির সিনিয়র সদস্য আ.ম অহিদ আহমদ। 

প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্ট্রাল লন্ডন যুবদলের সাবেক সভাপতি জাবেদ হোসেন, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য প্রবাসী আসাদুর রহমান সুফিয়ান। 

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,  জেলা বিএনপির উপদেষ্টা। মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান, মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, যুগ্ম সাধারণ সম্পাদক জামেল আহমদ চৌধুরী। 

পৌর যুবদল নেতা এমরান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যম্র সূচিত অনুষ্ঠানে  বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিজামুল কাদির লিপন, আব্দুল মান্নান, আব্দুল আজিজ, আবুল কালাম খোকন, বাছিতুর রহমান বাছিত, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ।

শুভেচ্ছা বক্তব্য রাখে্‌  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহানুর আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম।
অনুষ্ঠানে বিগত আন্দোলন সংগ্রামে গোলাপগঞ্জে নিহত ৮ শহীদ পরিবারকে তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদল সহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪