জন্মের ২১ দিন পর চলে যান মা, বাবা পিটুনিতে নি হ ত
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৭ PM

জন্মের ২১ দিন পর চলে যান মা, বাবা পিটুনিতে নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০৫:২৫:৩২ PM

জন্মের ২১ দিন পর চলে যান মা, বাবা পিটুনিতে নি হ ত

সংগৃহিত


জন্মের ২১ দিন পর মা আরিফা বেগম তাকে রেখে অন্যত্র চলে যান। আর শুক্রবার (১ মে) রাতে ফরিদপুর জেলার নগরকান্দায় বিক্ষুব্ধ জনতার পিটুনিতে প্রাণ হারান তার বাবা ট্রাকচালক হান্নান শেখ (৪৩)। মাত্র ২৫ মাস বয়সেই সে হয়ে গেছে পুরোপুরি এতিম।

এক হাতে দুধভরা ফিডার, অন্য হাতে দাদীর শাড়ির আঁচল। ফিডারের মুখে ঠোঁট, কিন্তু চোখ বেয়ে টপটপ করে ঝরছে জল। দুধ আর কান্না যেন মিশে একাকার। এমন হৃদয়বিদারক দৃশ্য এখন ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর গ্রামের ছোট্ট মুসলিমা ইসলামের নিত্যদিনের বাস্তবতা।

শনিবার (২ মে) বিকেলে হান্নান শেখের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকে স্তব্ধ হয়ে পড়ে বাড়ির আশপাশের আকাশ বাতাস আর সংশ্লিষ্ট এলাকা। উঠানে স্বজনদের আহাজারি, নারীদের বুকফাটা কান্না আর মানুষের ভিড়ের মাঝখানে কিছুই না বুঝে কখনো দাদীর কোলে, কখনো স্বজনদের কোলে ঘুরছে মুসলিমা।

পরিবারের সদস্যরা জানান, মুসলিমার মা তার জন্মের ২১ দিন পর স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যান। এরপর থেকে দাদা শাহিদ শেখ ও দাদী নার্গিস বেগমই তাকে লালন-পালন করে আসছেন।

দাদী নার্গিস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মা ২১ দিনেই চলে গেছে, এখন বাপও নাই। আমার মুসলিমার কেউ রইল না। আমি না থাকলে ও কোথায় যাবে?’। সেই ২১ দিন বয়স থেকে মুসলিমাকে আমি ও তার দাদা মানুষ করেছি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ছেলের মাথা ৪/৫ ভাগ করেছে, হাত-পা ভেঙে ফেলা হয়েছে, শরীরের কোথায় দাগ ছাড়া নাই। আমার ছেলেকে গুজব ছড়িয়ে মেরে ফেলা হয়েছে, আমি এর সুষ্ঠ বিচার চাই।’ 

নিহতের বাবা শাহিদ শেখ বলেন, ‘আমার ছেলে সংসারের একমাত্র উপার্জনকারী ছিল। সে অপরাধ করে থাকলে আইনের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু গুজব ছড়িয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। এখন এই বাচ্চার ভবিষ্যৎ কী?’ তিনি ছেলে হত্যার সঠিক বিচার চেয়েছেন।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাক কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়, এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। এরপর ‘ট্রাকটি ২০ জনকে চাপা দিয়েছে’ এমন গুজব দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে স্থানীয়রা ইট-ব্লক ফেলে রাস্তা অবরোধ করে ট্রাকটি থামায়। পরে চালক হান্নান শেখকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হান্নান শেখের মরদেহ শনিবার বেলা ৩টার দিকে গ্রামের বাড়িতে আনা হয় এবং বাদ আসর সাতৈর শাহী জামে মসজিদ চত্বরে জানাজা শেষে সাতৈর কবরস্থানে দাফন করা হয়েছে। 

এ ঘটনায় ট্রাকের দুই হেলপার নাঈম (২২) ও আল-আমিন (২৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া স্থানীয় অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ