মাকে হত্যা করে ‘নাটক’ সাজান ছেলে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

মাকে হত্যা করে ‘নাটক’ সাজান ছেলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০৯:৪১:৩৯ অপরাহ্ন

মাকে হত্যা করে ‘নাটক’ সাজান ছেলে

সংগৃহিত


চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাতে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের সাদেক খান বাড়িতে এই ঘটনা ঘটে।

সোমবার (১৮ মে) সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত মো. রাকিব (২৪) ও তার ছোট ভাই রিফাতকে (১১) আটক করে।

জানা গেছে, নিহত জান্নাত বেগমের (৪৮) স্বামী আব্বাস খান। তিনি আরেকটি বিয়ে করেছেন। ওই স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। গত দেড় বছর জান্নাত বেগমের সঙ্গে তার যোগাযোগ নেই বলে জানান স্বজনরা।

বাড়ির লোকজন জানায়, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্য প্রায় সময় মাকে অত্যাচার করে আসছে। ঘটনা দিন রাতে মার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন রাকিব। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার মা জান্নাত বেগমকে কাঠের টুকরো দিয়ে আঘাত করে ফেলে রেখে চলে যায়। অসুস্থ মা সেখানেই পড়ে থাকে। পরে ছেলে রাকিব সকালে এসে নাটক সাজিয়ে তার মার অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে ডাক চিৎকার করতে থাকে। একপর্যায়ে বাড়ির লোকজন জান্নাত বেগমের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে লোকজন তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করেন।

চাঁদপুর সদর মডেল থানাপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে। 

নিহত জান্নাত বেগমের ভাই মিলন ও এলাকাবাসীর দাবি ঘটনাটি একটি ন্যক্কারজনক। সন্তানের হাতে মায়ের খুন তাও আবার মাদকের টাকার জন্য, এটি কোনভাবেই মেনে নেওয়া যায় না। এর সঠিক তদন্ত করে দোষী মাদকাসক্ত সন্তানের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল