পাঁচ রোহিঙ্গার এনআইডির জন্য সুপারিশ করা ইউপি সদস্যকে অব্যাহতি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

পাঁচ রোহিঙ্গার এনআইডির জন্য সুপারিশ করা ইউপি সদস্যকে অব্যাহতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৯:২৮:১৭ পূর্বাহ্ন

পাঁচ রোহিঙ্গার এনআইডির জন্য সুপারিশ করা ইউপি সদস্যকে অব্যাহতি


পাঁচ রোহিঙ্গার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনে সনাক্তকারী হয়ে সিল ও স্বাক্ষর দিয়ে সুপারিশ করায় এক ইউপি সদস্যকে অপসারণ করা হয়েছে। ওই ইউপি সদস্যের নাম তাপস কুমার হোড় (৪৯)। তিনি সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগের ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারি সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। 

এ ঘটনায় কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা জানতে চেয়ে এর আগে তাকে নোটিশ দেওয়া হয়েছিল। তার দেওয়া জবাব সন্তোষজনক মনে হয়নি জেলা প্রশাসকের কাছে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সালথা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য পাঁচ রোহিঙ্গার আবেদনের একটি বিষয় জানাজানি হলে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত করে দেখা যায়, রোহিঙ্গাদের আবদেনপত্রে সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন ইউপি সদস্য তাপস কুমার হোড়।  

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা