প্রেম করে খালাতো বোনকে বিয়ে, স্ত্রীর গলা কেটে ফাঁস নিলেন স্বামী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

প্রেম করে খালাতো বোনকে বিয়ে, স্ত্রীর গলা কেটে ফাঁস নিলেন স্বামী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ১২:৩৪:৪৮ অপরাহ্ন

প্রেম করে খালাতো বোনকে বিয়ে, স্ত্রীর গলা কেটে ফাঁস নিলেন স্বামী


নোয়াখালীর মাইজদীতে স্ত্রী তামান্না ইসলাম পিনু (১৬) ও স্বামী মেহেদী হাসান শুভর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে গলাকেটে হত্যার পর ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড়সংলগ্ন বসুন্ধরা কলোনির দোতলার ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান শুভ সদর উপজেলার দাদপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে এবং তামান্না ইসলাম পিনু নোয়াখালী পৌর এলাকার লিটনের মেয়ে।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১০টার দিকে শুভ ও তামান্নার কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন তামান্নার ভাই হোসেন আহমেদ নোমান। খবর পেয়ে পুলিশ তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।

পরিবারিক সূত্র জানায়, নিহতরা খালাতো ভাইবোন হওয়ায় আগে থেকে জানাশোনা ও প্রেমের সম্পর্ক ছিল শুভ-তামান্নার। পরে গত এক বছর আগে বিয়ে করে মাইজদীর বসুন্ধরা কলোনিতে তামান্নার মা ও ভাইয়ের সঙ্গে বসবাস করতো তারা।

নোয়াখালী পুলিশ সুপার আসাদুজ্জামান স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷ ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী শুভ তার স্ত্রী তামান্নাকে গলাকেটে হত্যার পর নিজেও ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা