শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৪:৫৮:১৫ পূর্বাহ্ন

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রতিকী ছবি


২০০২ সালে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার মারা গেছেন।

রোববার (২৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস সাত্তার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের লতিফ সানার ছেলে।

সাতক্ষীরা জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট আবুল বাশার জানান, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা আব্দুস সাত্তার রোববার রাতে বুকে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গেই জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, কারাগার থেকে রোববার রাতে সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তারকে জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিদুল ইসলাম জানান, আজ সোমবার লাশ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় আসামি আব্দুস সাত্তার ২০২১ সালের ২৭ জানুয়ারি সাজাপ্রাপ্ত হন। এই মামলায় আদালত আব্দুস সাত্তারকে তিন বছর ৬ মাস সাজা প্রদান করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা