১ মিনিটেই মোটরসাইকেল চুরি করে পালাতেন তারা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

১ মিনিটেই মোটরসাইকেল চুরি করে পালাতেন তারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৯:৫৫:১৯ পূর্বাহ্ন

১ মিনিটেই মোটরসাইকেল চুরি করে পালাতেন তারা

ছবি: সংগৃহীত


মোটরসাইকেল চুরি করার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চোর চক্রের সদস্যরা জানিয়েছেন, মাস্টার কি (চাবি) ব্যবহার করে এক মিনিটেই মোটরসাইকেল চুরি করে পালাতেন তারা।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহিল কাফি।

গ্রেফতাররা হলেন ফরিদপুর সদরের হাবিবুর রহমানের ছেলে নুর মোহাম্মদ মোনা (৩০) ও একই থানার তালতলা এলাকার সালাম খন্দকারের ছেলে সজীব খন্দকার (৩৩)। এ ঘটনায় চক্রের প্রধান নাসির খা পলাতক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশ কিছুদিন ধরে চক্রটি সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্নভাবে বিক্রি করতো। চক্রের প্রধান নাসির খাকে গত ১৪ ডিসেম্বর মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাকে কারাগারে পাঠালে ১৯ জানুয়ারি জামিনে মুক্তি পান। জামিনে বের হওয়ার সাত দিন পরেই জামগড়ার শিমুলতলা এলাকার একটি বিয়েবাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে ফরিদপুরের বঙ্গেশ্বরদী এলাকা থেকে সজীবকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় নুর মোহাম্মদকে। পরবর্তী সময়ে নুর মোহাম্মদের শ্বশুরবাড়ি থেকে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় একটি মাস্টার কি (প্রধান চাবি) ও মোটরসাইকেলের তালা ভাঙার অপর একটি চাবি উদ্ধার করা হয়। ২০২০ সাল থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল চক্রটি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা অমিতাভ চৌধুরী অমিত বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আসামির পরিচয় শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করা হয়। চক্রটির বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা