সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি নিহত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৪ ১২:৩৮:০৭ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মিরসরাইয়ের বাসিন্দা মো. নজরুল ইসলাম (৩৫)। রোববার ( ৯ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মিরসরাইয়ের বাসিন্দা এমদাদ হোসেন জানান, রোববার বিকেলে কোম্পানির মালামাল আনলোড করে ফেরার পথে দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গা প্রদেশের লোথার এলাকায় নজরুলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, নজরুল প্রায় ৯ বছর যাবত দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। এখন তার মরদেহ সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে। আগামী ৩-৪ দিন পর মরদেহ দেশে পাঠানো হবে। নজরুলের দুটি সন্তান রয়েছে।

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, আমার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের ছেলে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় মারা গেছে। খবর শুনে খুব খারাপ লাগছে। জীবিকার তাগিদে বিদেশে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরতে হচ্ছে। মরদেহ দেশে আনতে এখান থেকে কোনো ডকুমেন্টস প্রয়োজন হলে আমি সহযোগিতা করবো।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক