নবীনগর ও আশুগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

নবীনগর ও আশুগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৮:২৭:০৩ পূর্বাহ্ন

নবীনগর ও আশুগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

 বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ও সন্ধ্যায় পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে আশুগঞ্জের শরীফপুর ইউনিয়নের টুঙ্গীপাড়ায় গরুর বাজার থেকে ফেরার পথে বজ্রপাতে কালু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা হোসাইন (৩২) নামে এক যুবক। তিনি সম্পর্কে নিহতের ভাতিজা।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, বাজারে গরু বিক্রি তারা বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে কালু মিয়া নিহত হন। হতাহতদের বাড়ি উপজেলার তারুয়া গ্রামে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এদিকে, সন্ধ্যায় জেলার নবীনগরে মেঘনা নদীতে বজ্রপাতে মো. জনি (২৫) বাল্কহেড নৌকার শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার বাইশমোজা গরুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি জেলার সরাইলের পানিশ্বর গ্রামের মিয়া শাহের ছেলে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, বজ্রপাতে আহত হওয়ার পর অচেতন অবস্থায় জনিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক