ঈদের দিন বন্ধ থাকবে পানাম ও সোনারগাঁও জাদুঘর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

ঈদের দিন বন্ধ থাকবে পানাম ও সোনারগাঁও জাদুঘর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৪:৩৫:৪৭ পূর্বাহ্ন

ঈদের দিন বন্ধ থাকবে পানাম ও সোনারগাঁও জাদুঘর


নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের দুটি পর্যটন কেন্দ্র সোনারগাঁও জাদুঘর ও পানাম সিটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (১৭ জুন) ঈদের দিন বন্ধ থাকবে।

রোববার (১৬ জুন) ট্যুরিস্ট পুলিশের নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ পরিদর্শক দেলোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, দুটি পর্যটন কেন্দ্র সোনারগাঁও জাদুঘর ও পানাম সিটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (১৭ জুন) ঈদের দিন বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে চালু থাকবে।

তিনি জানান, ইতোমধ্যে সোনারগাঁ জাদুঘর, পানাম সিটি পর্যটন স্পটগুলো ঈদকে ঘিরে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। আমরা এসব স্পটের নিরাপত্তায় দর্শনার্থীদের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি আরও জানান, আমাদের দুটি টিম সোনারগাঁও জাদুঘর ও পানাম সিটিতে থাকবে। এছাড়া সাদা পোশাকে সিভিল টিম বিশেষ নজরদারির দায়িত্ব পালন করবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক