সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৪ ০৩:৪২:১০ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত


সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন সকালে বাজারে সেমাই কিনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দিনাজপুরের এক বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন।

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ (৭০)। তিনি দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামের কলিমুদ্দিনের ছেলে ও অটোচালক এনামুল হক (৪২)। তিনি পৌর শহরের পূর্ব জগন্নাথপুরের (ঝাউবন) তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে বাড়ি থেকে সেমাই কেনার জন্য অটোচালক এনামুলসহ বিরামপুরের দিকে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাদ। পথে দিওড় বটতলী এলাকায় পৌঁছালে একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাদের গুরুত্বর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এসময় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরা পারভীন বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। দুইজনেরই মাথায় আঘাত লেগেছে।

বিরামপুর থানার উপপরিদর্শক নিহার রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, মহাসড়কে পিকআপের ধাক্কায় নিহত বীর মুক্তিযোদ্ধাসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক