রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের খোঁজ নিতে হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের খোঁজ নিতে হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৮:৪৭:৪৬ পূর্বাহ্ন

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের খোঁজ নিতে হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত


বগুড়ায় জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

সোমবার (০৮ জুলাই) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এই আশ্বাস দেন তিনি।

বিদ্যুতে ঝলসে যাওয়া রোগীদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা সাহস রাখুন, আপনাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেন, প্রধানমন্ত্রী ও আমার মন্ত্রীর নির্দেশে আমি দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে এসেছি।

আহতদের মধ্যে দু-একজনের অবস্থা একটু খারাপ হলেও বাকিদের অবস্থা শঙ্কামুক্ত। উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া।

বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু বগুড়ায় কোনো পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নেই এই বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রক্রিয়া চলছে।

প্রথমে বিভাগীয় শহরের হাসপাতাল এবং পরে জেলা পর্যায়ের হাসপাতালে বার্ন ইউনিট করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল ও বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সামির হোসেন মিশু।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন