চলন্ত সিএনজির ওপর গাছ পড়ে এক যাত্রী নি হ ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

চলন্ত সিএনজির ওপর গাছ পড়ে এক যাত্রী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৮:৫৯:০১ পূর্বাহ্ন

চলন্ত সিএনজির ওপর গাছ পড়ে এক যাত্রী নি হ ত

ছবি: সংগৃহীত


টাঙ্গাইলে চলন্ত সিএনজির ওপর গাছ পড়ে হাসমত আলী (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইল আয়নাপুর সড়কের ছোটবাসালিয়া কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসমত আলী টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের গোসের গাগরজান গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, বিকেলে সাবেক ইউপি সদস্য মজনু মিয়ার নির্দেশে কোনো প্রকার নিরাপত্তা ছাড়া সড়কের পাশের কাঁঠাল গাছ অবৈধভাবে তিন শ্রমিক কাটছিলেন। কাটা শেষে হঠাৎ গাছটি চলন্ত সিএনজির ওপর পড়ে তিন যাত্রী আহত হন। এদের মধ্যে হাসমত আলী ও মফিজ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসমত আলীকে মৃত ঘোষণা করেন।

হাসমত আলীর ছেলে সজীব মিয়া বলেন, আমার বাবা কাজ শেষে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। এটি দুর্ঘটনা নয়। আমি এটার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুল ইসলাম বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন