সরকারি জমি দ খ ল করে আবেদ আলীর ডেইরি ফার্ম
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সরকারি জমি দ খ ল করে আবেদ আলীর ডেইরি ফার্ম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৬:২১:৩৪ পূর্বাহ্ন

সরকারি জমি দ খ ল করে আবেদ আলীর ডেইরি ফার্ম

ছবি: সংগৃহীত


পিএসসির প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া গাড়িচালক সৈয়দ আবেদ আলী নিজ এলাকায় সরকারি জমি দখল করে ডেইরি ফার্ম নির্মাণ করছিলেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন কাজ বন্ধ করে স্থাপনা সরিয়ে নিতে বললেও তা শোনেননি তিনি। মঙ্গলবার (৯ জুলাই) মাদারীপুরের ডাসার উপজেলার কমলাপুর বাজার-সংলগ্ন এলাকায় গিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৈয়দ আবেদ আলী ব্যবসায়ী পরিচয় দিয়ে কয়েক বছর আগে এলাকায় এসে মসজিদ নির্মাণসহ এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান শুরু করেন। এসব কাজ করে তিনি বেশ পরিচিতি অর্জন করেন। এরপর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে একটি ডেইরি ফার্ম করতে ডাসার ইউনিয়নের কমলাপুর বাজার-সংলগ্ন বড় ব্রিজের কাছে সরকারি খাল এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখল করেন। ওই জমিতে শতাধিক গরু পালন করা যায় এমন একটি স্থাপনা নির্মাণ শুরু করেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি টের পেলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জমির ওপর নির্মিত স্থাপনা সরিয়ে নিতে বললেও আবেদ আলী তা সরিয়ে নেননি। বর্তমানে নির্মাণাধীন ওই স্থাপনাগুলো পতিত অবস্থায় রয়েছে।

বিষয়টি নিয়ে উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান বলেন, আবেদ আলী মাদারীপুরে তেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে না তুললেও কমলাপুর বাজার-সংলগ্ন একটি সরকারি জমিতে ডেইরি ফার্ম নির্মাণ করতে চেয়েছিলেন। তবে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে ওই ডেইরি ফার্মের কাজ বন্ধ রয়েছে।

বিষয়টি নিয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ বলেন, আমরা খবর পাই আবেদ আলী নামে একজন সরকারি জমিতে গরুর খামার এবং ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছেন। তাৎক্ষণিকভাবে আমরা নির্মাণ কাজ বন্ধ করে দিই। আবেদ আলীকে আমরা জানিয়েছি তিনি যেন তার এই অবৈধ প্রতিষ্ঠান সরিয়ে নেন। তিনি সরিয়ে না নিলে সড়ক ও জনপথ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে, তারা সরিয়ে নেবেন।

প্রসঙ্গত, সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার (৮ জুলাই) পিএসসির দুজন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও রয়েছেন। তাদের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলায়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন