স্বামীর ওপর অভিমান: ছাদ থেকে লাফ দিলেন গৃহবধূ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

স্বামীর ওপর অভিমান: ছাদ থেকে লাফ দিলেন গৃহবধূ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৭:০৬:৪১ পূর্বাহ্ন

স্বামীর ওপর অভিমান: ছাদ থেকে লাফ দিলেন গৃহবধূ

ছবি: সংগৃহীত


রাজধানীর মিরপুর মধ্য পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকার একটি বাসায় স্বামীর ওপর অভিমান করে ছাদ থেকে লাফিয়ে পড়ে তাহসিনা কিবরিয়া (১৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তাহসিনা জামালপুর সদরের গোলাম কিবরিয়ার মেয়ে। স্বামীর সঙ্গে মিরপুরের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকায় ভাড়া থাকতেন তিনি। মৃত তাহসিনার বাবা গোলাম কিবরিয়া জানান, আমার মেয়ের ৮-৯ বছর আগে শাকিবের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। একপর্যায়ে গতরাতে স্বামীর সঙ্গে কলহের জের ধরে বাসার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয় আমার মেয়ে। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সালমা বেগম। তিনি জানান, আমরা খবর পেয়ে ভোর রাতের দিকে পঙ্গু হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসআই সালমা আরও জানান, আমরা নিহতের স্বজনদের কাছে জানতে পেরেছি, স্বামীর সঙ্গে কলহের জেরে বাসার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন