ট্রাক-অটোরিকশা সং ঘ র্ষে নি*হত ৪
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ট্রাক-অটোরিকশা সং ঘ র্ষে নি*হত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ১০:৩৩:৪৭ পূর্বাহ্ন

ট্রাক-অটোরিকশা সং ঘ র্ষে নি*হত ৪

ছবি: সংগৃহীত


বগুড়ার শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহত ও নিহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুরে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হ‌লেন, সিরাজগ‌ঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রা‌মের মো. ও‌লিউজ্জামানের ছে‌লে আরিফুল ইসলাম (৩২), আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও তার ছে‌লে সাইফুল ইসলাম (৪)। এছাড়া দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক নাসিম হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। নাসিমের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে। 

এ দুর্ঘটনায় আহতরা হলেন, শেরপু‌রের গোলাম (৫০) ও কাওছার আলী। প্রাথমিক অবস্থায় তাদের নাম জানা গেলেও পুরো ঠিকানা জানা যায়নি। 

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শে‌ষে মরদেহ নিহত‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন