ব জ্র পা তে প্রাণ গেল তিনজনের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ব জ্র পা তে প্রাণ গেল তিনজনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ১১:০৪:৪৬ পূর্বাহ্ন

ব জ্র পা তে প্রাণ গেল তিনজনের

ছবি: সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পালশা বাজার এলাকার আমারক গ্রামের পরশ রাই পটলের স্ত্রীকমলা রাণী (২৯) , গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর এলাকার মন্তাজ আলীর ছেলে উজ্জল (৪৫) ও নাচোল সদর ইউনিয়নের ঝলঝালিয়া গ্রামের আখের মৌলবীর ছেলে উসমান গনি (৩২) । 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জানান, নেজামপুর ইউনিয়নের কামারজগদইল-দিঘিপাড়ার একটি মাঠে ধানের চারা রোপন করছিলেন উজ্জল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই সময়ে ঝলঝলিয়ার মাঠে কাজ করার সময় উসমান গনিও বজ্রপাতে মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিকেলে হঠাৎ বজ্রপাতে বাড়িতে কমলা রাণী মারা যান। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন