মহাসড়কে বাসের নিচে চাপা পড়ে বিএনপি নেতার মৃ ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

মহাসড়কে বাসের নিচে চাপা পড়ে বিএনপি নেতার মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০২:৩৮:০১ পূর্বাহ্ন

মহাসড়কে বাসের নিচে চাপা পড়ে বিএনপি নেতার মৃ ত্যু

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের মীরসরাইয়ে বাসের নিচে চাপা পড়ে মো. কামরুল আলম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কামরুল আলম উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, বড়তাকিয়া বাইপাস এলাকায় একটি বাস থেকে নেমে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন কামরুল। এসময় একটি দ্রুতগামী বাস আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়।তিনি বাসের নিচে চাপা পড়েন।  

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, কামরুল আলম ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।বাসের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, রাস্তা পার হওয়ার সময় একটি বাস আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কাভার্ডভ্যান ও বাস জব্দ করা হয়েছে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন