মিঠামইনে ঘুরতে এসে গোসল করতে নামলে তিনজন ডুবে যান,২জন উদ্ধার ১জন নি খোঁ জ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

মিঠামইনে ঘুরতে এসে গোসল করতে নামলে তিনজন ডুবে যান,২জন উদ্ধার ১জন নি খোঁ জ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৬:৫১:৩২ পূর্বাহ্ন

মিঠামইনে ঘুরতে এসে গোসল করতে নামলে তিনজন ডুবে যান,২জন উদ্ধার ১জন নি খোঁ জ

ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জের মিঠামইনে ঘুরতে এসে হাওরে গোসল করতে নামেন তিন পর্যটক। পরে তারা ডুবে যান। এদের মধ্যে দুজনকে উদ্ধার করলেও একজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকের নাম আবিদ (২০)। তার বাড়ি গাজীপুরে। এ ঘটনায় সজীব ও শাহজাহান নামের দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর থেকে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে আসেন তারা। পরে বিকেল ৩টার দিকে মিঠামইন জিরো পয়েন্টের কাছে হাওরে গোসল করতে নেমে ডুবে যান। তাদের মধ্যে সজীব ও শাহজাহান নামের দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আবিদ নামের একজন এখনো নিখোঁজ রয়েছেন। ডুবুরিরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন