আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টিপাত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টিপাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৭:৫০:৪৫ পূর্বাহ্ন

আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টিপাত

ছবি: সংগৃহীত


মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমেছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সব বিভাগেই বিচ্ছিন্নভাবে কম-বেশি বৃষ্টি থাকতে পারে। তবে আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। 

দেশের বিভিন্ন অঞ্চলে এখন হঠাৎ মেঘের পর বৃষ্টি নামছে। কিছুক্ষণ পরে মেঘ কেটে ফের দেখা মিলছে রোদের। যেখানে বৃষ্টি কম, সেখানে ভ্যাপসা গরমের অস্বস্তি রয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মঙ্গলবার সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবারও বিচ্ছিন্নভাবে আট বিভাগেই বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

পরবর্তী পঁাচদিনের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন