তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৮:০৮:৪৯ পূর্বাহ্ন

তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর

ছবি: সংগৃহীত


তিস্তা নদীর স্রোতে ভেসে আসা অজ্ঞাত মরদেহটি ভারতের অঙ্গরাজ্য সিকিমের সাবেক শিক্ষামন্ত্রী আরসি রামচন্দ্র পাউডেলের বলে শনাক্ত করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় তার মরদেহবাহী গাড়িটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গ থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে রওনা করেছে। সেখানে উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকার মাঝের চর থেকে গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা নদীর বাম তীরের উপজেলার সলেডি স্প্যার বাঁধ-২ এলাকার মাঝের চরে তিস্তার পানি কমে গেলে চরে একটি মরদেহ আটকে যায়। এটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মরদেহের হাতে একটি ঘড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। রশি দিয়ে হাত বাঁধা ছিল। তবে দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করতে পারছিল না কেউ। পরে হাতঘড়ি ও প্রযুক্তি ব্যবহার করে মরদেহের পরিচয় শনাক্ত করে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই সেটিপুলে ভগ্নিপতির বাসভবনে যাওয়ার পর নিখোঁজ হন আরসি রামচন্দ্র পাউডেল। পরে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা বিভিন্ন স্থানে খুঁজে তার সন্ধান বের করতে না পেরে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের আট দিন পর লালমনিরহাটের আদিতমারী উপজেলার সলেডি স্প্যার বাঁধের মাঝের চরে তিস্তা নদীতে মরদেহ ভেসে উঠে এবং অজ্ঞাত হিসেবে উদ্ধার করে পুলিশ।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করতে বিলম্ব হয়েছে। পরিচয় শনাক্তের পর মরদেহ নিহতের পরিবারের কাছে পৌঁছে দিতে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টে পাঠানো হয়েছে। সেখানে উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন