কারখানার কাপড়ের গোডাউনে আ গু ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

কারখানার কাপড়ের গোডাউনে আ গু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ১১:৩৯:১৪ পূর্বাহ্ন

কারখানার কাপড়ের গোডাউনে আ গু ন

ছবি: সংগৃহীত


ঢাকা সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি কারখানার কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। 

আজ (বৃহস্পতিবার) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ।

জিরাব ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, আশুলিয়ার কাঠগড়া এলাকায় শ্রাবণী নিট ওয়্যার নামে একটি টিনশেড কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর পাই। পরে সাভারের দুটি, ডিইপিজেড ফায়ার স্টেশনে দুটি ও আমাদের স্টেশন (জিরাব) থেকে তিনটিসহ মোট সাতটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে সম্পূর্ণ নেভেনি।

তিনি আরও বলেন, ‘এতে কোনো হতাহত নেই। আগুন সম্পূর্ণ নেভানোর পর ক্ষয়ক্ষতিসহ আগুন লাগার কারণ জানা যাবে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন