শিক্ষার্থী নি হ তে র প্রতিবাদে বিভিন্ন পয়েন্টে অবস্থান,যান চলাচল বন্ধ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিক্ষার্থী নি হ তে র প্রতিবাদে বিভিন্ন পয়েন্টে অবস্থান,যান চলাচল বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ১২:৪৬:০৩ অপরাহ্ন

শিক্ষার্থী নি হ তে র প্রতিবাদে বিভিন্ন পয়েন্টে অবস্থান,যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে ও পুলিশের সঙ্গে সংঘর্ষে দেশব্যাপী ছয় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, দুই নম্বর রেল গেটসহ বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

এ সময় শহরের চাষাঢ়া, রেলগেট, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা রেল ক্রসিংয়ে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন।

এর আগে গতকাল বুধবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন তারা।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন