আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন সমর্থনে আইনজীবীদের মিছিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন সমর্থনে আইনজীবীদের মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ০১:২৪:৫০ পূর্বাহ্ন

আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন সমর্থনে আইনজীবীদের মিছিল

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির সমর্থনে পুরান ঢাকার আদালত এলাকায় মিছিল-সমাবেশ করেছেন আইনজীবীরা।  

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিল শুরু হয়।

এ সময় প্রায় দুই শতাধিক আইনজীবী মিছিলে অংশ নেন। মিছিলটি সিএমএম আদালতের সামনে দিয়ে জনসন রোড হয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতাল পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে ফের সিএমএম আদালতের সামনে দিয়ে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।এ সময় কমপ্লিট শাটডাউনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।  

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিঞা, খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাবেক অফিস সম্পাদক আব্দুল খালেক মিলন, এইচ এম মাসুম প্রমুখ আইনজীবী এ সময় বক্তব্য দেন।

তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ-পুলিশি হামলার নিন্দা জানান।  

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন