ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৪ ০৭:৫৯:৪৩ পূর্বাহ্ন

ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি

ছবি: সংগৃহীত


গত এক সপ্তাহ ধরে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে, কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে তা এখনও নিশ্চিত নয় বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার স্বল্প দূরত্বের ট্রেন চলার কথা ছিল। কিন্তু সেগুলোও এখন চলছে না। আমরা সিদ্ধান্ত নিয়ে সারা দেশের ট্রেন চলাচল শুরু করবো।

তিনি আরও বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ট্রেন চালানো কোনও বিষয় না, বিষয়টি হচ্ছে এর নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, তা কবে নাগাদ হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা রেললাইনে আগুন জ্বালিয়ে দেয়। এরপরই জনসাধারণের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন