কোটা আন্দোলন ও কারফিউের কারণে বঙ্গবন্ধু সেতুর লোকসান ৬ কোটি টাকা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

কোটা আন্দোলন ও কারফিউের কারণে বঙ্গবন্ধু সেতুর লোকসান ৬ কোটি টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৪ ০৮:৪৮:২৩ পূর্বাহ্ন

কোটা আন্দোলন ও কারফিউের কারণে বঙ্গবন্ধু সেতুর লোকসান ৬ কোটি টাকা

ছবি: সংগৃহীত


কোটা আন্দোলন ও কারফিউের কারণে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে এক সপ্তাহে (১৮ থেকে ২৪ জুলাই) ৬ কোটি টাকা লোকসান হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানান।

তিনি আরও বলেন, কারফিউ শিথিল হওয়ায় গত ২৫ জুলাই থেকে বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার স্বাভাবিক হয়। বর্তমানে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বরে কোটা আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেদিন থেকেই সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যায়।

এর ফলে সেতু পূর্ব ও পশ্চিম প্রান্ত দিয়ে টোল আদায় এমন লোকসানের মুখে পড়ে সেতু কর্তৃপক্ষ।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন