সড়ক দু*র্ঘটনায় বাবা-ছেলেসহ নি হ ত ৩ আহত ৩০ জন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

সড়ক দু*র্ঘটনায় বাবা-ছেলেসহ নি হ ত ৩ আহত ৩০ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৪ ০৮:১৫:১৮ পূর্বাহ্ন

সড়ক দু*র্ঘটনায় বাবা-ছেলেসহ নি হ ত ৩ আহত ৩০ জন

ছবি: সংগৃহীত


রংপুরের পীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের বিশমাইল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকুরিয়ার মোনাইল এলাকায় পৃথক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলায়মান শেখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কের বিশমাইলে ঢাকাগামী অপু ক্লাসিক পরিবহনের সঙ্গে রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কমলসিন্দুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন (৩৬) ও তার আড়াই বছর বয়সী শিশুপুত্র ইশরাত ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কে টুকুরিয়ার মোনাইল এলাকায় মালবাহী একটি ট্রাকের ধাক্কায় শাহাজাদী বেগম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি উপজেলার বড় আলমপুরের শিমুলবাড়ীর মোনাজ্জল মাস্টারের স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল চালক মোনাজ্জল মাস্টার ও তার শিশুসন্তান আহত হন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মোনাজ্জল মাস্টার সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে টুকুরিয়ার দুধিয়াবাড়ি মন্ডলপাড়ায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন