কারাগার থেকে পালানো এক আসামি রূপগঞ্জ থেকে গ্রে ফ তা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

কারাগার থেকে পালানো এক আসামি রূপগঞ্জ থেকে গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৪ ০৮:৪১:৫৫ পূর্বাহ্ন

কারাগার থেকে পালানো এক আসামি রূপগঞ্জ থেকে গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত


নরসিংদী কারাগার থেকে পালানো আলী আশরাফ (২৮) নামের এক আসামিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ জুলাই) সকালে উপজেলার মৈকুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি আলী আশরাফ সুনামগঞ্জ সদর থানার আমপাড়া এলাকার ফজলু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন জানান, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই হাজার হাজার দুর্বৃত্ত মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা করে। এসময় তারা কারাগারের ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে ফেলেন। এরপর ৯ জঙ্গিসহ মোট ৮২৬ কয়েদি পালিয়ে যান। এরমধ্যে আলী আশরাফও ছিলেন।

কারাগার থেকে পালিয়ে আশরাফ রূপগঞ্জের মৈকুলী এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে মৈকুলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে কারাগার থেকে পলায়নকারী সব কারাবন্দিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে নরসিংদী জেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করেন পালিয়ে যাওয়া ৪৮১ কয়েদি। এছাড়া দুই নারীসহ চার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন