মাটি খননকালে ৭৮টি তাজা গু লি উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

মাটি খননকালে ৭৮টি তাজা গু লি উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৪ ১১:৪০:২৯ পূর্বাহ্ন

মাটি খননকালে ৭৮টি তাজা গু লি উদ্ধার

ছবি: সংগৃহীত


নীলফামারীর সৈয়দপুরে বাড়ি নির্মাণের জন্য মাটি খননকালে ৭৮টি তাজা গুলি ও কয়েকটি ড্যামেজ গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে পৌর শহরের সাদ্দাম মোড় এলাকা থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার নিজ বাড়ি নির্মাণের জন্য শ্রমিক দিয়ে মাটি খোঁড়ার কাজ করাচ্ছিলেন। মাটি খোঁড়া চলাকালে বেশকিছু গুলি দেখতে পান শ্রমিকরা। পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ এসে ৭৮টি রাইফেলের তাজা গুলি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এসব গুলি মুক্তিযুদ্ধের সময় লুকিয়ে রাখা হয়েছিল।

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ৭৮টি তাজা ও কয়েকটি ড্যামেজ গুলি থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব গুলি মুক্তিযুদ্ধের সময়ের। গুলিগুলো দীর্ঘদিন মাটির নিচে থাকায় মরিচা ধরেছে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন