জোর করে বিবৃতি নেওয়ার বিষয়টি গুজব: ডিবি প্রধান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

জোর করে বিবৃতি নেওয়ার বিষয়টি গুজব: ডিবি প্রধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ০৯:৩৮:০৪ পূর্বাহ্ন

জোর করে বিবৃতি নেওয়ার বিষয়টি গুজব: ডিবি প্রধান

ছবি: সংগৃহীত


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সমন্বয়কদের কাছ থেকে জোর করে বিবৃতি নেওয়ার বিষয়টি গুজব। ডিবি কার্যালয়ে কাউকে জোর করে রাখা হয় না, অন্যায়-অত্যাচার করা হয় না, বিবৃতি নেওয়া হয় না। সমন্বয়করা বুঝেছে এবং আমাদের লিখিতভাবে জানিয়েছে, সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। এজন্যই তারা আন্দোলন প্রত্যাহার করেছে।

সোমবার (২৯ জুলাই) রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডিবিপ্রধান।

তিনি বলেন, আমরা মনে করি ডিবি কার্যালয় মানুষের আস্থার জায়গা। মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভুগে বা আমরা নিয়ে আসি, আমরা তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। সমন্বয়কদের তাদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেখা করেছে। সমন্বয়করা ভালো আছে, তাদের স্বজনরা আমাদের ধন্যবাদও দিয়েছেন। সমন্বয়কদের পরিবারের সঙ্গে কথা বলছি, যেহেতু আমরা তাদের নিরাপত্তার বিষয়টি দেখছি। খুব শিগগিরই তারা পরিবারের কাছে ফিরে যাবে।

এর আগে রোববার রাতে ডিবি হেফাজত থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক। একইদিন বিকেলে ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দেখা করতে যান স্বজনরা। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন