নরসিংদী জেলা কারাগারের ৬৮ কারারক্ষী বরখাস্ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

নরসিংদী জেলা কারাগারের ৬৮ কারারক্ষী বরখাস্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৯:২২:৩৬ পূর্বাহ্ন

নরসিংদী জেলা কারাগারের ৬৮ কারারক্ষী বরখাস্ত

ছবি: সংগৃহীত


নরসিংদী জেলা কারাগারের ৬৮ কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, নরসিংদী জেলা কারাগারে সংঘটিত ঘটনায় গত সোমবার (২৯ জুলাই) ৬৮ কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। এর আগে ২৩ জুলাই নরসিংদী জেলা কারাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে বরখাস্ত করা হয়। 

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ঢাল করে দুষ্কৃতিকারীরা গত ১৯ জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে জেলখানায় থাকা ৯ জঙ্গিসহ ৮২৬ জন কারাবন্দি পালিয়ে যায়। জেলখানার অস্ত্রাগার থেকে লুট হয়েছে ৮৫টি আগ্নেয়াস্ত্র, আট হাজার গুলি। পুড়িয়ে দিয়েছে জেলখানা, গুরুত্বপূর্ণ সব নথি ও আসবাবপত্র। 

এমন পরিস্থিতিতে এবং পালিয়ে যাওয়া আসামিরা যাতে আত্মসর্মপণ করে সেজন্য ২১ জুলাই রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পর্যন্ত দীর্ঘ ১১ দিনে ৫৭৫ জন কয়েদি নরসিংদীর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। ৮৫টি লুট হওয়া অস্ত্রের মধ্যে ৫১টি অস্ত্র ও এক হাজার ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন