এইচএসসির স্থগিত পরীক্ষা ৫ সেপ্টেম্বরের মধ্যে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

এইচএসসির স্থগিত পরীক্ষা ৫ সেপ্টেম্বরের মধ্যে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ১০:০৬:০০ পূর্বাহ্ন

এইচএসসির স্থগিত পরীক্ষা ৫ সেপ্টেম্বরের মধ্যে

ছবি: সংগৃহীত


এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষা ১১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

দেশে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে চার দফায় ৯ দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। সর্বশেষ দেওয়া বিজ্ঞপ্তিতে ৪ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আপাতত ১১ আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর ১১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে নেওয়া হবে।

এর আগে চলমান পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন