থানাকে আস্থার জায়গায় পরিণত করা হবে: অতিরিক্ত কমিশনার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

থানাকে আস্থার জায়গায় পরিণত করা হবে: অতিরিক্ত কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ১১:১০:১০ পূর্বাহ্ন

থানাকে আস্থার জায়গায় পরিণত করা হবে: অতিরিক্ত কমিশনার

ছবি: সংগৃহীত


ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) হারুন-অর-রশিদ বলেছেন, থানায় এসে মানুষ যেন তার সর্বোচ্চ সেবা পায় সে বিষয়ে কাজ করবো। থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করার কথাও জানান তিনি। 

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হারুন অর রশিদ বলেন, আমার ওপর আস্থা, বিশ্বাস রেখেই উর্ধ্বতন কর্তৃপক্ষ আরেকটি জায়গায় পদায়ন করেছেন। ডিএমপিতে আমাকে বিস্তর কাজ করার সুযোগ দিয়েছেন। মানুষের ভরসার জায়গা থানা। থানা পুলিশ যেন মানুষকে সেবা দিতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করাই আমার অন্যতম কাজ হবে। যে কোনো ঘটনায় মানুষ থানায় গিয়ে এখন থেকে আরও সহজ ও দ্রুত সময়ে জিডি কিংবা মামলা করতে পারবেন। 

আমি ৩ বছর ৩ মাস ডিবিতে কাজ করেছি। আপনারা সব সময় আমার পাশে ছিলেন। আমিও চেষ্টা করেছি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবিকে একটি আস্থার জায়গায় পরিণত করার। বলেন সদ্য ডিবি থেকে বদলি হওয়া এই পুলিশ কর্মকর্তা। 

তিনি আরও বলেন, আমার সময় ডিবিতে যে আসতো আইনানুগভাবে তার সমস্যা সমাধানে চেষ্টা করেছি। যা শুধু এ দেশের মানুষ নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষও জানে। এ কারণে ডিবির নামটা এখন সবাই জানে।

গত ৩১ জুলাই রাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি) প্রধান থেকে হারুন-অর-রশিদকে বদলি করে তাকে ডিএমপি‘র অতিরিক্ত কমিশনারের (ক্রাইম অ্যান্ড অপারেশন) দায়িত্ব দেওয়া হয়েছে। ‘ডিবি হারুন’ হিসেবে বহুল পরিচিতি পাওয়া এই পুলিশ কর্মকর্তার স্থলে ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ম. হা. আশরাফুজ্জামান।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন