শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন পরীক্ষার্থীর জামিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন পরীক্ষার্থীর জামিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৪ ০৯:২২:৩৯ পূর্বাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন পরীক্ষার্থীর জামিন

ছবি: সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় পুলিশের হেফাজতে থাকা তিন শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) তাদের জামিন দেন। শিগগিরই তারা পরিবারের কাছে ফেরত যাবে। 

শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের কম থাকায় তাদের নাম ঠিকানা জানানো হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এক বিবৃতিতে এই তথ্য জানান। 

বিবৃতিতে জানানো হয়, পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থীর মুক্তির বিষয়ে আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা তিনজনকে সহযোগিতা করা হয়েছে। আরও কোনো শিক্ষার্থী আটক থাকলে তাদেরও সহায়তা করা হবে। 

এদিকে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি না দেওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন রাজধানীসহ সারা দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সামাজিকমাধ্যমে বিভিন্ন গ্রুপ ও পেইজসহ নিজেদের অ্যাকাউন্টে শিক্ষার্থীরা এ সংক্রান্ত বিবৃতি দিয়েছেন। তবে এসব বিবৃতিতে কারও নাম উল্লেখ করা হয়নি। 

রাজধানীর নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সামাজিকমাধ্যমে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছেন। এগুলো শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। 

বিবৃতিতে বলা হয়, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সব এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। তারা বলেন, ‘আমাদের কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে।’


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন