১৩ দিন পর ট্রেন চলাচল শুরু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

১৩ দিন পর ট্রেন চলাচল শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৪ ০৯:৪৩:১৮ পূর্বাহ্ন

১৩ দিন পর ট্রেন চলাচল শুরু

ছবি: সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত এবং কারফিউ জারির কারণে বন্ধ ছিল ট্রেন চলাচল। দীর্ঘ ১৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে এখন শুধু স্বল্প দূরত্বের ট্রেন চলবে। 

বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, সকাল থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সকাল ৭টায় প্রথম ট্রেন ছেড়েছে। পরেরটা ছেড়েছে ৭টা ২০মিনিটে। পরবর্তীতে সকাল ১০টায় ছেড়েছে তৃতীয় ট্রেন। শেষ ট্রেন ছেড়ে যাবে ৩টায়। 

আজ শুক্রবার থেকে ট্রেন চলাচল বাড়বে জানিয়ে তিনি আরও বলেন, শুক্রবার থেকে আস্তে আস্তে ট্রেন চলাচল বাড়বে। শনিবার কমিউটার ট্রেন চলাচল করবে। এর আগে গত মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের এক বৈঠকে ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত। 

সরদার সাহাদাত বলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিলের সময় স্বল্প দূরপাল্লার ট্রেন সীমিত আকারে চলবে। এলাকাগুলো হলো ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-জয়দেবপুর। তিনি বলেন, এখনই আন্তঃনগর ট্রেন চলবে না। কারফিউয়ের কারণে আন্তঃনগর সময়মতো চলাচল করতে পারবে না। তবে পরিস্থিতি ঠিক হলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। 

উল্লেখ্য, গত ১৮ জুলাই আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ ঘিরে সৃষ্টি হয় সহিংসতা। রণক্ষেত্রে রূপ নেয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান। এ সময় জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন