গ্রাহককে ৫ জিবি ডাটা না দিলে ব্যবস্থা-তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

গ্রাহককে ৫ জিবি ডাটা না দিলে ব্যবস্থা-তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৪ ০৯:৪৫:৪৫ পূর্বাহ্ন

গ্রাহককে ৫ জিবি ডাটা না দিলে ব্যবস্থা-তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

ফাইল ছবি


দশ দিন বন্ধ থাকার পর গত রোববার বিকেল থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট সেবা চালু হয়েছে। এর পর গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন বলে জানিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এখনো অনেক গ্রাহক সেই বোনাস ইন্টারনেট পাননি বলে প্রশ্ন উঠেছে। এ নিয়ে মুঠোফোন অপারেটরদের কঠোর বার্তা দিয়েছেন প্রতিমন্ত্রী। 

জুনাইদ আহমেদ পলক বলেন, অবশ্যই সকল অপারেটরকে এটা মানতে হবে। যদি কেউ না মানে এবং আমরা যদি এ ধরনের অভিযোগ পাই অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি খাতে ক্ষতির পরিমাণ ১৮ হাজার কোটি টাকা। বেসরকারি খাতে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন