ছাত্র হ*ত্যার প্রতিবাদে প্রতীকী ক ফি ন নিয়ে উদীচীর সমাবেশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

ছাত্র হ*ত্যার প্রতিবাদে প্রতীকী ক ফি ন নিয়ে উদীচীর সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৪ ০৪:৪৮:২৮ পূর্বাহ্ন

ছাত্র হ*ত্যার প্রতিবাদে প্রতীকী ক ফি ন নিয়ে উদীচীর সমাবেশ

ছবি: সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র হত্যার প্রতিবাদে প্রতীকী কফিন সামনে রেখে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ হয়।

সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠীর নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরুতে কোনো সিদ্ধান্ত না দিয়ে সময়ক্ষেপণ করার পর ছাত্রদের হত্যা করার মধ্যে দিয়ে এটিকে সাধারণ মানুষের আন্দোলনে রূপ দিয়েছে সরকার।

ছাত্র হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সকলকে খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন উদীচীর নেতারা। এই আন্দোলনে লাখ লাখ ছাত্রকে রাজাকার বলে যে কটূক্তি করা হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে উদীচী। মিথ্যা তথ্য ছড়ানো এবং ছাত্র হত্যার জন্য সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মনে করেন উদীচীর নেতারা।

সমাবেশে উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রামশেদ আনোয়ার তপন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ডের দায় সরকারের। সরকারপ্রধান হিসেবে এই হত্যাকাণ্ডের দায় কাঁধে নিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন