মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীদের প্র তি বা দ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীদের প্র তি বা দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ০৯:৩৫:৩৬ পূর্বাহ্ন

মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীদের প্র তি বা দ

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা ও পুলিশের হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন করে ও প্রতিবাদী গান গেয়ে বিক্ষোভ করেছেন বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমাদের ভাইয়ের ওপর হামলা হয়েছে। অনেকেই আহত হয়েছেন। ন্যায়সঙ্গত দাবি আদায়ে রক্তচক্ষু দেখাচ্ছে। আমাদের বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা এসবের ভয় পাই না। আমরা এসবকে পরোয়া করি না। আপনাদের বলছি, এসব বাদ দিন। আমাদের দাবি মেনে নিন।

এর আগে দুপুরে শিক্ষার্থীরা বিএম কলেজের সামনে বিক্ষোভ করেন। পরে তারা নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা শহীদ মিনারে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করায় তাদের কোনো বাধা প্রদান করা হয়নি।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন