শিক্ষামন্ত্রীর বাসায় হা*মলা, গাড়ি ভা ঙ চু র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর বাসায় হা*মলা, গাড়ি ভা ঙ চু র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ০৯:১৯:২১ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর বাসায় হা*মলা, গাড়ি ভা ঙ চু র

ছবি: সংগৃহীত


শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়।

এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে।

তাৎক্ষণিকভাবে অন্য ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। চট্টগ্রামের সাবেক জননন্দিত মেয়র মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নানা স্মৃতি রয়েছে ওই বাড়িতে।

চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জাহাঙ্গীর বলেন, মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি।

নগর পুলিশের আরেক অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে। বাসার নিচতলায় রাখা দুটি গাড়িও ভাঙচুর করা হয়। তারা কয়েকটি পুলিশ বক্সও ভাঙচুর করেছে।

শিক্ষামন্ত্রীর বাসা দুই নম্বর গেটের মূল সড়ক থেকে আধা কিলোমিটার দূরে। নওফেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।

জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ওয়াসার মোড়ের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেন আন্দোলনকারীরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন